বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ অক্টোবর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‌‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন অংশগ্রহণকারীরা।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী আশরাফুল ইসলাম, আকরাম হোসেন ও অটল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর গুরুত্ব অপরিসীম।সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবাণু, সংক্রমণ ও নানাবিধ রোগ থেকে রক্ষা করে। একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১১

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৩

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৪

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৫

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৬

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৭

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৮

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৯

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০
error: Content is protected !!