বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দাও’

আলী আজীম, মোংলা (বাগেরহাট): আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দাও এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াও। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। লবণাক্ততার কবল থেকে কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও সুন্দরবনকে রক্ষা করো। ন্যায্য জ্বালানি রূপান্তর করে সবুজ পৃথিবী গড়ে তোলো।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে কৃষি, পরিবেশ ও সুন্দরবন রক্ষার দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র নেতা মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা ইস্রাফিল বয়াতি, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার পরিবেশযোদ্ধা মেহেদী হাসান, পরিবেশকর্মী জাহিদ হোসেন ব্যাপারী, ফারজানা বেগম, হেনা বেগম, সিরাজ শিকদার প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ুর অভিঘাতে সুন্দরবন বিপর্যস্ত। লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলের ৬৪% মানুষ নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত। নারীরা জরায়ু ক্যান্সারসহ প্রজনন স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার বিবেচনা নিয়ে উন্নত বিশ্বকে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!