বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ধ-র্ষ-ণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ মিরাজ গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক যুবক একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগীর প্রতিবেশী। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বারাত গ্রামের বাসিন্দা। তার স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন।

অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। এরপর আসামি বিভিন্ন সময়ে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং কু-প্রস্তাব দিতেন। গত ২৩ অক্টোবর রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে মিরাজ গাজী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় গৃহবধূর চিৎকারে ঘরে থাকা তার সন্তান ও শ্বাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয় লোকজন ও তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিরাজকে আটক করেন।
খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরদিন ২৪ অক্টোবর ভুক্তভোগী তালা থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং–১০, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বলেন, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, মিরাজ গাজী ও ওই গৃহবধূর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

২

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৩

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৪

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৫

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৬

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

৮

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

৯

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১০

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১১

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১২

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৩

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৫

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৬

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৭

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

১৮

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

১৯

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

২০