
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে সংগঠনটির দুই গ্রুপ।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও হাটের মোড় থেকে পৃথক র্যালি বের করে তারা। এরপর এক গ্রুপ শহরের খুলনা রোড মোড়ে ও অপর গ্রুপ শহরের হাটের মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়।
র্যালি দুটির এক গ্রুপে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা ও অপর গ্রুপে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল।
এর মধ্যে মুকুল গ্রুপের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
পৃথক এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, শাহ কামরুজ্জামান, যুবদল নেতা শফিকুল আলম বাবু, মোহাম্মদ ফরিদ উদ্দীন, আলিমুজ্জামান আলীম, শেখ সেলিম, মনিরুজ্জামান প্রিন্স, মোস্তফা হোসেন মন্টু প্রমুখ।
র্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন সহকারে অংশ নেন।
মন্তব্য করুন