বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এই অভিযান পরিচালনা করেন ।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান ও কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মহিবুল্লাহ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ে অবস্থিত রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংড়া, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে উল্লিখিত সমস্যা সমাধান না করলে প্রতিষ্ঠানটি সিলগালা করার হুঁশিয়ারি দেওয়া হয়।

এছাড়া, চমক শপিং কমপ্লেক্সে অবস্থিত চমক কসমেটিকস অ্যান্ড প্রসাধনী দোকানে মূল্য তালিকা না থাকা, বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে মালিক সালাউদ্দিনের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!