বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ অক্টোবর ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আল আমিনকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক বিক্রেতা আল আমিন সরদার (৩২) কে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটির ইটভাটা মোড় থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

আটক আল আমিন সরদার (৩২) জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।

কাশিয়াডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত আল আমিন নিজ গ্রাম থেকে বিতাড়িত। এরপর দীর্ঘদিন শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্মগোপনে ছিলেন।

দেবহাটার পুষ্পকাটি এলাকার আব্দুস সালাম জানান, এলাকায় উঠতি বয়সী যুবকদের নিয়ে আলামিন ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলো। গ্রামবাসী একাধিকবার নিষেধ করলেও কর্ণপাত করেনি। নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয় সে। সোমবার বিকেলে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। এসময় তাকে পুলিশে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, জেলাজুড়ে চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে সে। চাঁদাবাজি, মাদক, চুরি, পর্নোগ্রাফিসহ প্রায় ডজনখানেক মামলার আসামি আল আমিন সরদারের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান বলেন, পাটকেলঘাটা থানার জিআর ১২৪/২৪ মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান জানান, বর্তমানে পুলিশ হেফাজতে আল আমিনকে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০