বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার হাজরাকাটি বাজারে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলির দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও খুলনার ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে তৈরি দোকানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেলাম।

নাইটগার্ড কেরামত শেখ বলেন, আমরা রাতে ডিউটি করছিলাম। উত্তর পাশে কুকুর ডাকাডাকি করছিল, আমি দেখতে যাই। ফিরে এসে দেখি সুরমানের দোকানের পেছন থেকে আগুন জ্বলছে। চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705