বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সমবায় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফ, সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অরুপ সাহা, সাতক্ষীরা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ার্ছি, দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের জেলা সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দীপু, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী, পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও মুর্শিদ আলম।

আলোচনা শেষে দুগ্ধ প্রকল্পের আওতায় ৫জন সমবায়ীর মাঝে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০