বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ে সর্বোচ্চ গড়, ছাড়িয়ে গেলেন কোহলি-বাবরকেও

স্পোর্টস ডেস্ক: দুই ফরম্যাটে অবসরের পর কেবল আন্তর্জাতিক ওয়ানডেতে খেলছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। যেখানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (১৪২৫৫) হিসেবে ৩০৫ ম্যাচে প্রায় ৫৮ গড় ধরে রাখা চাট্টিখানি কথা নয়। ফলে কোহলির সঙ্গে তুলনাটাও সেভাবে চলে না। তবে ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তোলার রেকর্ডটা দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার।

এতদিন এই রেকর্ডটা ছিল নেদারল্যান্ডস তারকা অলরাউন্ডার রায়ান টেন ডাসকাটের দখলে। বর্তমানে ভারতের এই ব্যাটিং কোচ ৩৩ ওয়ানডের ক্যারিয়ার শেষ করেছেন ৬৭ গড়ে ১৫৪১ রান নিয়ে। গড় রানের দিক থেকে তাকে ছাড়িয়ে গেলেন মিলিন্দ কুমার। দারুণ ফর্মে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে ৬৭.৭৩ গড়ে ১০১৬ রান করেছেন। মিলিন্দের এই ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ এতটা উর্ধ্বমুখী হয়েছে চলতি বছর। ২০২৫ সালে ১২ ওয়ানডেতে ৮১.৫০ গড়ে করেন ৬৫২ রান।

মিলিন্দ ও টেন ডাসকাটের পর গড় রানের হিসাবে তালিকার তিনে আছেন কোহলি (৫৭.৭১ গড়ে ১৪২৫৫ রান)। এরপর যথাক্রমে অবস্থান ভারতীয় অধিনায়ক শুভমান গিল (৫৬.৩৬ গড়ে ২৮১৮ রান), ইংল্যান্ডের ডেভিড মালান (৫৫.৭৬ গড়ে ১৪৫০ রান), পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম (৫৪.২৩ গড়ে ৬২৯১ রান), অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইকেল বেভান (৫৩.৫৮ গড়ে ৬৯১২ রান) ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান)।

বর্তমানে আইসিসি বিশ্বকাপের লিগপর্ব-২ এ খেলছে যুক্তরাষ্ট্র। তাদের হয়ে সর্বশেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মিলিন্দ ১৩৭ এবং সাইতেজা মুক্কামাল্লা ১২৩ রান করেন। যাতে ভর করে তাদের দলীয় পুঁজি দাঁড়ায় ২৯২ রানে। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে ২৬৪ রান যোগ করেন। যা ওই পজিশনে আন্তর্জাতিক ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা মিলে ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৭৫ রান করেছিলেন।

যুক্তরাষ্ট্রের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৪৯ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। মার্কিনীদের পক্ষে ২২ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন রুশিল উগারকার। ফলে ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২৪৩ রানের সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!