বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: হাসান সভাপতি, আকাশ সম্পাদক

ডেস্ক রিপোর্ট: আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এস কে হাসান সভাপতি ও আকাশ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৬টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯ জন ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে এস কে হাসান ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম আহসান হাবিব ১৫ ভোট ও জি এম আল ফারুক পেয়েছেন ৯ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে মোঃ আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ আশিকুর রহমান পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ আকাশ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমীর রায় পেয়েছেন ২১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুব্রত কুমার দাশ ১৫ ও শেখ ইয়াছির আরাফাত পেয়েছেন ১৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ২২ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াছিন আরাফাত পিন্টু পেয়েছেন ২২ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রোগ্রামার মোঃ আক্তার ফারুক বিল্লাল। পোলিং অফিসার ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায়। নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই ১ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০