বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে জয়া আহসান

ডেস্ক রিপোর্ট: আসন্ন জলবায়ু সম্মেলন কপ-৩০কে সামনে রেখে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত জয়া আহসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার খুলনার দাকোপ পরিদর্শন করেন।

সফরের উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব প্রত্যক্ষ করা এবং স্থানীয় জনগোষ্ঠী কীভাবে অভিযোজনমূলক পদক্ষেপের মাধ্যমে নিজেদের জীবনযাত্রা গড়ে তুলছে তা জানা।

বুধবার (৫ নভেম্বর) ইউএনডিপি জানায়, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতা অনুধাবন করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ জোরদার করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানোই এই সফরের মূল বার্তা।

সফরকালে তারা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, সুইডেন ও ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত ইউএনডিপি ও ইউএনসিডিএফ-এর লজিক প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের, বিশেষ করে নারীদের, অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে এটি টেকসই জলবায়ু সহনশীল উন্নয়নে প্রকল্পটি অবদান রাখছে।

এসময় তারা খুলনার তিলডাঙ্গা ইউনিয়ন পরিদর্শন করে, স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং কীভাবে নারীরা জলবায়ু অভিযোজনের নেতৃত্ব দিচ্ছেন, পানির সংকট মোকাবিলা থেকে শুরু করে বিকল্প জীবিকার সুযোগ তৈরি পর্যন্ত, তা প্রত্যক্ষ করেন।

সফর শেষে জয়া আহসান বলেন, “দাকোপে এসে আমি প্রত্যক্ষ করেছি, জলবায়ু পরিবর্তন এখানে কেবল একটি সংবাদ নয়, এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা। তবে নিরাপদ পানির অভাব, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের মতো চ্যালেঞ্জের মাঝেও মানুষ নিজেদের নতুনভাবে গড়ে তুলছে এটাই আসল অনুপ্রেরণা। ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের সহায়তায় এই মানুষগুলো যেভাবে বারবার ঘুরে দাঁড়াচ্ছে, তা আমার কাছে এক অসাধারণ মানবিক গল্প।”

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “দাকোপে এসে জলবায়ু পরিবর্তনের প্রকৃত মুখোমুখি হওয়া এক গভীর অভিজ্ঞতা। এটি ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং আজকের বাস্তব সংগ্রাম। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানকার নারীদের দৃঢ়তা ও নেতৃত্ব। লজিক প্রকল্পের মাধ্যমে আমরা সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করে এই চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করার চেষ্টা করছি। আসন্ন কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের এই উদ্ভাবন ও অভিযোজনের গল্প বিশ্বকে শুনতে হবে।”

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এই সফরটি, একটি টেকসই, ন্যায়সংগত ও জলবায়ু সহনশীল পৃথিবীর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১১

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১২

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৩

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১৪

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৫

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৭

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৮

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৯

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!