বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন খসড়া প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে ১৪টি ভোট পড়েছে, যেখানে চীন ভোটদানে বিরত ছিল।

এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

ওয়াশিংটন কয়েক মাস ধরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য অনুরোধ করে আসছে। মে মাসে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে মার্কিন নীতিতে একটি বড় পরিবর্তন ঘোষণা করেন।

বৃহস্পতিবার শারা সম্পর্কে ট্রাম্প পরে বলেন, ‘আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন। তিনি একজন কঠোর লোক, কিন্তু আমি তার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছি। সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের অনেক অগ্রগতি হয়েছে।’

তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, যাতে তাদের লড়াই চালিয়ে যেতে পারে।’

১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদকে ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী ক্ষমতাচ্যুত করে। আগে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

২০১৬ সালে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে। এর আগে, ২০১৪ সালের মে মাসে গোষ্ঠীটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-কায়েদা ও ইসলামিক স্টেট–সম্পর্কিত নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করে।

এইচটিএসের বেশ কয়েকজন সদস্য জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন — যার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং অস্ত্র নিষেধাজ্ঞা। তবে শারা এবং খাত্তাবের ওপর থেকে এই নিষেধাজ্ঞা এখন তুলে নেওয়া হয়েছে। রয়টার্সের হাতে পাওয়া জুলাই মাসের এক জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষকরা এ বছর আল-কায়েদা ও এইচটিএসের মধ্যে কোনো ‘সক্রিয় সম্পর্ক’ দেখতে পাননি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!