বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রার মানুষের ভাগ্য বদলে কাজ করার অঙ্গীকার মনিরুল হাসান বাপ্পীর

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 52.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল কয়রার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় কয়রায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার করেন।

এসময় তিনি বলেন, কয়রার মানুষ বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। অরক্ষিত এই বেঁড়িবাধ নির্মাণ ও এসব বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোই এখন তার জীবনের প্রধান লক্ষ্য।

মনিরুল হাসান বাপ্পী বলেন, আমি নির্বাচিত হতে পারলে, আমার কাজ হবে সুন্দরবনকে বনদস্যু মুক্ত করা এবং কয়রা সদরে একটি হাসপাতাল ও ১টি মিনি স্টোডিয়াম নির্মাণ করা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কয়রার অসহায় মানুষের কল্যাণে কাজ করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, আবু সাইদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান মনি, আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, আকবার হোসেন, মোস্তাফিজুর রহমান, শেখ মাসুদুর রহমান, নুর মোহাম্মদ জমিদার, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, কামরুজ্জামান টুকু, ইব্রাহিম হোসেন, এ করিম, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুর রহমান মুন্না, নকিব, মহিলা দল নেত্রী দিলরুবা মিজান, ফাতেমা খাতুন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, মামুনুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০