
ডেস্ক রিপোর্ট: আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালী হাফিজিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে কাটাখালী হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানের শুরু থেকেই আলেমগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জোহরের নামাজের পর দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটাখালী হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি অহেদ আলী ও হায়দারসহ মাদরাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন