
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত ডা. শহিদুল আলমের অনুসারীরা। এ আসনে (সাতক্ষীরা-৩) দলটির মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
রোববার (৯ নভেম্বর) আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এসময় খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলি, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম বাচ্চু, ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ছাত্রনেতা জাকির হোসেন সান্টু, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, বাদশা আলমগীর কেনা, হাবিবুর রহমান বাবু, রমজান খাঁ সুজন সরদার, পলাশ রায় প্রমুখ।
বক্তারা আরো বলেন, ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।
তারা সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়নের সিদ্ধান্ত পরিবর্তন করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন