বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদি যমুনা রক্ষায় নদী পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির একটি পর্যবেক্ষক দল নদীটির বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শন করে নদী খনন, অবৈধ দখলমুক্তকরণ এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

রোরবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জে নদী পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা এই দাবি জানান।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমারদার বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণের মশাল সম্পাদক ও আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আশেক ই এলাহী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, জেলা নদী রক্ষা কমিটির সদস্য ও সমম টিভি’র জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, নিত্যানন্দ সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য শেখ হাসান গফুর, ইকরামুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সম্পাদক এডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, আহমদ উল্লাহ বাচ্চু ফজলুল করিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আদি যমুনা নদী শুধু একটি জলপ্রবাহ নয়, এটি কালিগঞ্জের জীবন, সংস্কৃতি ও কৃষির অবিচ্ছেদ্য অংশ। নদী মরে গেলে কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তাই নদী পুনরুদ্ধারে সরকারের কার্যকর উদ্যোগ ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, আদি যমুনা নদীর প্রবাহ একসময় কালিগঞ্জ অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ছিল। বর্তমানে নদীটি দখল, ভরাট ও দূষণের কারণে মৃতপ্রায়। তাঁরা নদী খনন, অবৈধ দখলমুক্তকরণ এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।

সভায় খুব শিগগিরই একটি নদী পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় পূর্বক কার্যকর কর্মপরিকল্পনা হাতে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!