বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বললেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক প্রেসিডেন্ট ‌জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ সম্বোধন করেছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলের দিকে ওই ভিডিওটি ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সবার। এর আগে শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই বক্তব্য দেওয়া হয়।

বক্তব্য দেওয়া বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

১৪ সেকেন্ডের ভাইরাল বক্তব্যে ওই বিএনপি নেতাকে শোনা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এসময় পাশে থাকা অন্যরা তার ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটা রেকর্ড শেষ করা হয়।

তিতাস উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জাম সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যের পালা এলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ বক্তব্যের বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমি এর কারণে সবার কাছে ক্ষমাপ্রার্থী।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১০

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১১

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১২

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৩

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৬

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৭

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৮

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৯

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০