বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: যদিও পবিত্র রমজান শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে, তবে জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী এর সম্ভাব্য তারিখ এখনই নির্ধারণ করা সম্ভব। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রোজা শুরুর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন দেশটির জ্যোতির্বিদরা।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে সম্ভাব্য প্রথম রোজার দিন হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

রমজান ইসলামি চান্দ্র বছরের নবম মাস। এই মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি নিবেদন করেন এবং দান-সদকা করেন। অন্যান্য হিজরি মাসের মতোই, রমজানের শুরু নিশ্চিত হয় চাঁদ দেখার পর।

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর বা ‘শবে কদর’ রমজানের শেষ দশ দিনে পালিত হয়। ২০২৬ সালে এই রাতটি মঙ্গলবার, ১৭ মার্চ পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই রাতেই মুসলমানরা গভীর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন, কারণ এটি কুরআন নাজিল হওয়ার স্মরণীয় রাত।

রমজান কবে শেষ হবে
আইএসিএডি-এর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান বৃহস্পতিবার, ১৯ মার্চ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তাই সঠিক তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ঈদুল ফিতর কবে
রমজান শেষে আসে আনন্দের উৎসব ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০