বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুরে অবস্থিত প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

সমাবেশে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। ২০১৩ সাল থেকে হাটি হাটি পা পা করে নানা বাধা অতিক্রম করে প্রত্যয় আইডিয়াল স্কুল আজ উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষকরা কখনো মিথ্যা বলেন না, স্বার্থান্বেষী হন না, তারা জাতির বিবেক, সমাজের গুরু। এই সম্মান ধরে রাখার আহ্বান জানাই সবার প্রতি। এমন একটি গুণগতমানের প্রতিষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। শিশুদের ভবিষ্যৎ গড়তে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই সব শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী আবু তাহের, ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম, একাডেমিক প্রধান মহসিন আলী, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,
প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী, ডিএমডি শেখ নাজমুল হুদা, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রভাষক তাহমিনা পারভীন, ইসলামী ব্যাংকের বিভাগের জুনিয়র অফিসার ফারুক হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০