
ডেস্ক রিপোর্ট: দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড ও অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
ওই ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্য আশরাফুল সোহেলের স্ত্রীকে বলেন, ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান এবং কথা শেষ হলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।
মন্তব্য করুন