বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চোখ কচলালে হতে পারে যে ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক: শহরের ধুলো, স্ক্রিনের আলো, অনিদ্রা— সব মিলিয়ে চোখের ওপর চাপ কম নয়। তাই আবার চোখে চুলকানি হলেই নির্দ্বিধায় হাত দিয়ে ঘষে নেন। বড় ঝুঁকির সম্ভাবনা রয়েছে এই অভ্যাসে।

চিকিৎসকরা বলছেন, এই এক অভ্যাসই কর্নিয়াকে এমনভাবে বিকৃত করতে পারে, যা পরে আর ঠিক নাও হতে পারে। আসলে অনেকেই জানেন না, জোরে জোরে চোখ কচলালে কী ঘটতে পারে।

জোরে চোখ কচলালে কী ঘটে?

মেডিসিনের চিকিৎসক সরমদ মজহার নিজের ইনস্টাগ্রামে চোখ কচলানোর খারাপ প্রভাব নিয়ে কথা বলেছেন সম্প্রতি।

খুব জোরে জোরে চোখ চুলকালে কর্নিয়ার ওপর চাপ পড়ে ছোট ছোট আঘাত তৈরি হয়। প্রথমে টের না পেলেও ভেতরে ভেতরে কর্নিয়া পাতলা হতে থাকে। অনেকের ক্ষেত্রে কর্নিয়া ধীরে ধীরে শঙ্কুর মতো আকৃতি নেয়, এই অবস্থাকে বলা হয় কেরাটোকোনাস। এতে চোখের দৃষ্টি বিকৃত হয়, সবকিছু ঢেউ খেলানো বা ঝাপসা দেখাতে পারে, আলোর দিকে তাকালেই অস্বস্তি হয়। কর্নিয়ার আকৃতি বৃত্তাকার, কিন্তু বিকৃতি ঘটতে শুরু করলে তা সূচালো হয়ে যেতে পারে।

সমস্যা এখানেই শেষ নয়। বার বার ঘষার ফলে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে, সংক্রমণ হতে পারে, জ্বালা–চুলকানি হতে পারে। কেউ কেউ দীর্ঘদিন পরে স্থায়ীভাবে দৃষ্টিশক্তিও হারাতে পারেন।

ঘষার সময়ে চোখের মধ্যে যে আওয়াজ হয়, সেটি হাওয়ার অবস্থান বদলের শব্দ। সেই আওয়াজটি অস্বাভাবিক নয়, কিন্তু কর্নিয়ার আকার বদলাতে শুরু করলে সেটি বিপদের ইঙ্গিত। কর্নিয়া প্রতিস্থাপন ছাড়া এই রোগ নিরাময়ের আর কোনো উপায় নেই।

তা হলে কী করবেন?

চোখ চুলকালেই হাত তুলবেন না, এটিই প্রথম নিয়ম। তার বদলে চোখ বন্ধ রেখে হালকা চাপ দিন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন, অথবা চোখের ড্রপ দেওয়ার অভ্যাস করুন। অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। আর কেউ যদি নিয়মিত চোখ ঘষে ফেলেন, অজান্তে হোক বা অভ্যাসবশে, সেক্ষেত্রে দ্রুত চক্ষুরোগ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কর্নিয়ার সমস্যা যত তাড়াতাড়ি ধরা পড়বে, চিকিৎসা তত সহজ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগোয়ালিনীতে আইনগত সহায়তা দিবস পালিত

পাইকগাছায় আইনগত সহায়তা দিবস পালিত

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

১০

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

১১

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

১২

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১৩

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১৪

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১৫

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৭

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৮

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৯

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705