বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে সাতক্ষীরা জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা পালিত

রিজাউল করিম: নানা আয়োজনে পালিত হয়েছে সাতক্ষীরা জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা।

এ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা।

আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কবির উদ্দীন, অ্যাসোসিয়েশনের কার্যকারি সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মো. জিল্লুর রহমান, উপদেষ্টা আব্দুল জলিল, ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, নিয়াজ হাসান, মাগফুর রহমান প্রমুখ।

দুই শতাধিক ব্যাংক কর্মকর্তার অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকার’স অ্যাসোসিয়েশন আগামীতে সাতক্ষীরায় সবচেয়ে বড় অরাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০