বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলবাড়ী বাজার জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি লিটু, সম্পাদক রুস্তম

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের মতামত ও সম্মতির ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জি.এম শহিদুল ইসলাম, মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলামসহ মুসল্লিবৃন্দ।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জি.এম সাইফুল ইসলাম লিটু, সহ-সভাপতি যথাক্রমে মো. নুর ইসলাম সরদার ও জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সাবেক সেনা সদস্য জি.এম রুস্তম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (মশাল), মো. আব্দুল জলিল সরদার, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মো. হযরত আলী মোল্ল্যা, মো. শফিকুল ইসলাম সরদার, মো. শাহিনুল ইসলাম জর্জ, মো. সিকান্দার আলী, মো. মুজিবুর রহমান গাজী ও মো. আইয়ুব আলী গাজী।

ইসলামি আন্দোলন বাংলাদেশ–এর স্থানীয় নেতা এস.এম খলিলুর রহমান বলেন, “মসজিদ পরিচালনা অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব। ইসলামের নির্দেশনা অনুযায়ী ন্যায়, পরামর্শ ও ঐক্যের ভিত্তিতে কমিটি কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ড জোরদার এবং মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি গঠনের পাশাপাশি ০৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টামণ্ডলী হলেন আলহাজ্ব জি. এম শহীদুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম (বাহার), জি.এম আব্দুর রউফ (ইউপি সদস্য, ০৪ নং ওয়ার্ড), মো. আব্দুর রশিদ গাজী, মো. রবিউল ইসলাম মোল্লা, মো. আব্দুল হাকিম গাজী ও মো. ইন্তাজ আলী গাজী মনোনীত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় মুসল্লি মো. এরশাদ ইসলাম বলেন, “অনেকদিন পর নতুন কমিটি হওয়ায় মুসল্লিদের মাঝে স্বস্তি ফিরেছে। আমরা আশা করি নতুন নেতৃত্ব আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করবে।”

বাজারের মোল্লা বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম মোল্লা বলেন,
“মসজিদের উন্নয়নে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে। নতুন কমিটি সক্রিয় হলে মসজিদের পরিবেশ আরও সুন্দর হবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জি.এম রুস্তম আলী বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহ তা’য়ালার প্রতি অগাধ কৃতজ্ঞতা জানাই যে, তাঁর অশেষ রহমতে মুসল্লিদের ভালোবাসা ও আস্থায় আমি এই দায়িত্ব পেয়েছি। যারা আমাকে সমর্থন ও দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি চেষ্টা করবো—সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমানতদারির সঙ্গে মসজিদের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজে কবুল করুন।”

নতুন কমিটির সদস্যরা জানান, মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ, ধর্মীয় শিক্ষার পরিবেশ সৃজন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই তাদের প্রধান লক্ষ্য হবে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষও কমিটির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১০

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১১

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১২

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৩

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১৪

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১৫

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৭

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৮

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৯

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705