বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন

ডেস্ক রিপোর্ট: আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আজ (রোববার)। এরপরই দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ফলে বর্তমানে টেস্ট খেলছেন এমন কেউ টি-টোয়েন্টি দলে থাকলে তারা এখনই বিশ্রাম পাচ্ছেন না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দেশের বাইরে থাকায় আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে থাকা হচ্ছে না তাসকিন আহমেদের।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে দুয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে আবুধাবি টি-টেনে খেলছেন তারকা পেসার তাসকিন, এরপর ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতেও তিনি নাম লিখিয়েছেন। ফলে জাতীয় দলের পরবর্তী সিরিজে যে তিনি থাকছেন না সেটা নিশ্চিত। বিসিবিও তাসকিনের বিশ্রামের কথা ভাবছে।

তাসকিন না খেলায় না জায়গায় দলে ডাক পেতে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না সাইফউদ্দিন। পরে তিনি আবার ইনজুরিতে ভুগেছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠায় আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

এদিকে, মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি না থাকলে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে পারেন হাসান মাহমুদ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহানরা। তবে আয়ারল্যান্ড সিরিজের আগেই তারা ফিট হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০