বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাউল আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা: ফরহাদ মজহার

ডেস্ক রিপোর্ট: বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তক ও কবি ফরহাদ মজহার।

তিনি বলেন, আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আমার পাশে ছিলেন না। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সভাটি সাধু গুরুভক্ত ও অলি-আওলিয়া আশেকান পরিষদ আয়োজন করে।

ফরহাদ বলেন, গণ-অভ্যুত্থানে যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি- সেটা হলো ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা এবং তার মতপ্রকাশের স্বাধীনতা। এই অধিকার, মর্যাদা ক্রমাগত ৫ আগস্টের পর থেকে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি। ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। তারা তাদের সেক্যুলার, জাতিবাদী বলে দাবি করত।

মাজার ভাঙাকে ধর্মীয় ফ্যাসিজম আখ্যা দিয়ে তিনি বলেন, এখন আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম ৫ আগস্টের পরে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা সরকারকে জানিয়েছি, আমাদের কতল করারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের অপপ্রচার তারা চালিয়েছে।

সরকারের উদ্দেশ্যে মজহার বলেন, গণ-অভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, অধিকার, কথা বলার অধিকার, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাওয়ার পরে যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়।

এ সময় বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে দেওয়া মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে এটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। একইসঙ্গে বাউলদের ওপর হামলাকারীদের বিচারের দাবিও জানান।

গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

রোববার (২৩ নভেম্বর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০