বাংলাদেশ, শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সারা হোসেনের প্রশ্ন, ‘পুলিশ কি পুরোনো নিপীড়ন বন্ধ করবে’

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেনের প্রশ্ন, পুলিশ কি পুরোনো নিপীড়ন বন্ধ করবে? আইনের অপব্যবহার হলে পুলিশ কি জবাবদিহির মুখোমুখি হবে? আদালত কি সাহস দেখাবেন?

‘ডিজিটাল নিরাপত্তা আইন–সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ: ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা’বিষয়ক এক আলোচনা পর্বে অংশ নিয়ে সারা হোসেন এসব প্রশ্ন তোলেন। সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ সম্মেলনের তৃতীয় দিনের একটি পর্বে এই আলোচনা হয়।

গত এক বছরে সাংবাদিকদের নির্বিচার গ্রেপ্তারের ধরন কমেছে বলে উল্লেখ করেন সারা হোসেন। একে ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আদালতের ভূমিকা আরও বিশ্লেষণ করা দরকার। গবেষণায় বিচারিক আদেশগুলো বিশ্লেষণের পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ জবাবদিহিহীন ছিল। একইভাবে বিচারব্যবস্থাও কতটা স্বাধীন ছিল, তা দেখা দরকার।

এখনো সাংবাদিকেরা সন্ত্রাসবিরোধী আইনে আটক হচ্ছেন বলে উল্লেখ করেন সারা হোসেন। তিনি বলেন, অর্থাৎ সমস্যা শুধু ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) নয়। সমস্যা হলো বৃহত্তর মতপ্রকাশের স্বাধীনতায়।

সারা হোসেন বলেন, শুধু সাইবার আইন না, এখন যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে, আবার নতুন করে অনেকে বিশেষ আমলের দণ্ডবিধিকে আবিষ্কার করছে। সাইবার সুরক্ষা আইনের বাইরে গিয়ে নানা দিকে যাচ্ছে। একই সঙ্গে মব চলছে। মব দিয়ে মামলাটা যাতে ঠিকমতো না চলতে পারে, আইন নিজের মতো যাতে না চলতে পারে, জোরজবরদস্তির কারণে অন্যদিকে যাতে চলে যায়, সেই অবস্থা সম্প্রতি দেখা যাচ্ছে।

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, পুরোনো আইনগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেটি দেখা দরকার। দুর্ভাগ্যজনকভাবে সরকারের অনুমোদন ছাড়া এখন ম্যাজিস্ট্রেট মামলা নিয়ে নিচ্ছে। পুলিশও ব্যবস্থা নিচ্ছে।

প্রেস কাউন্সিল যথাযথভাবে কাজ করছে না বলে মন্তব্য করেন সারা হোসেন। তিনি বলেন, তাই গণমাধ্যম কমিশনের যে সুপারিশ এসেছে, তা ভালো। পাশাপাশি এই মুহূর্তে মানবাধিকার ও তথ্য কমিশনকে সক্রিয় করা প্রয়োজন, যাতে সবকিছু আদালতে না গিয়ে এসব কমিশনে সমাধান আসে।

সারা হোসেন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল, তা কখনোই বিচার শেষ করার জন্য ছিল না; বরং কথা বলা বন্ধ করার জন্য, লেখা বন্ধ করার জন্য করা হয়েছিল।

এখন আইনি কাঠামোতে পরিবর্তন এসেছে উল্লেখ করে সারা হোসেন বলেন, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার বিষয়ে সুপ্রিমকোর্টের গাইডলাইন এখন সিআরপিসি সংশোধনীতে যুক্ত হয়েছে। এটা বড় অগ্রগতি; কিন্তু বাস্তবায়ন এখনো দুর্বল।

সিজিএসের গবেষণা সহযোগী রোমান উদ্দিনের সঞ্চালনায় এই পর্বে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, ট্রায়াল ওয়াচের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার মানেকা খান্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জিতল বাংলাদেশ

গাবুরার নিহত জেলের পরিবারকে তারেক রহমানের পক্ষে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

ভাঙ্গায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা পরিদর্শনে ইউএনও

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

১০

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

১১

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

১২

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

১৪

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

১৫

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

১৬

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

১৭

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১৮

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১৯

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

২০
error: Content is protected !!