বাংলাদেশ, শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দীর্ঘ ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ও শরীরে একাধিক টিউমার নিয়ে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদমাধ্যমে তার করুণ জীবনসংগ্রামের খবর প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার উদ্যোগ নেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌখালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে আব্দুল লতিফ সরদার (৬৪) দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্থানে টিউমার রয়েছে। অসুস্থতার কারণে গত ছয় বছর ধরে তিনি চলাফেরার ক্ষমতা হারিয়ে বাড়ির বারান্দায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন।
দেড় শতক জমির ওপর জরাজীর্ণ একটি ঘরে স্ত্রী ফজিলা বেগমকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন লতিফ সরদার। স্বামীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহ করতে ফজিলা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি সহায়তার জন্য একাধিকবার আবেদন করেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে পরিবারটির অভিযোগ।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে লতিফ সরদারের দুর্দশার খবর প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী তার বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ওষুধ কেনার উদ্দেশ্যে নগদ আর্থিক সহায়তা লতিফ সরদারের স্ত্রীর হাতে তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে লতিফ সরদারের জন্য দীর্ঘমেয়াদি সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে। স্থানীয়রাও প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লতিফ সরদারের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা পরিদর্শনে ইউএনও

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

১১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

১২

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

১৩

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

১৪

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১৫

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১৬

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

১৭

দুই ছেলেকে নিয়ে দিনমজুর বাবার জীবনযুদ্ধ যেন থামে না

১৮

আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

১৯

ভোমরা স্থলবন্দর চেকপোস্টে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ২ ভারতীয় আটক

২০
error: Content is protected !!