বাংলাদেশ, শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

ডেস্ক রিপোর্ট: সরকার প্রবর্তিত সর্বজনীন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’ (Bangla QR) এর মাধ্যম লেনদেনকে সহজ করতে সাতক্ষীরায় নানা উদ্যােগ নিয়েছে জনতা ব্যাংক পিএলসি।

এরই অংশ হিসেবে শনিবার জনতা ব্যাংক সাতক্ষীরা ক্যাম্পাস শাখার উদ্যোগে শহরের লির্বাটি গ্যালারিতে ‘বাংলা কিউআর’ কোড হস্তান্তর করা হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনতা ব্যাংক পিএলসির সাতক্ষীরা এরিয়া প্রধান মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, সহকারী ব্যবস্থাপক প্রাণকৃষ্ণ মল্লিক, কর্মকর্তা সাদিকুর রহমান, সত্যকি ঘোষ, রামকৃষ্ণ মন্ডল, নেপাল চন্দ্র সরকার প্রমুখ।

এসময় জানানো হয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে বিকাশ নগদ, রকেট বা যেকোনো ব্যাংকের অ্যাপ থেকে পেমেন্ট করা যাবে। এরজন্য গ্রাহককে নতুন করে কোনো ওয়ালেট বা অ্যাপ ডাউনলোড করতে হবে না। নিজের ফোনে থাকা বিদ্যমান ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়েই কাজ চালানো যাবে। ক্যাশ টাকা বা এটিএম কার্ড বহনের ঝুঁকি থাকে না। এটি একটি ‘পুশ পেমেন্ট’ ব্যবস্থা হওয়ায় মার্চেন্টের কাছে গ্রাহকের কার্ড বা অ্যাকাউন্টের কোনো গোপন তথ্য প্রকাশ পায় না। এই মাধ্যমে লেনদেন করলে কেনাকাটার পর ছেঁড়া-ফাটা নোট বা ১-২ টাকার খুচরা না থাকার ঝামেলা পোহাতে হয় না।

এই পদ্ধতিতে গ্রাহকের পাশাপাশি মার্চেন্টদেরও রয়েছে নানা সুবিধা। আগে বিকাশ, নগদ বা বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা ৫-৬টি কিউআর কোড দোকানে ঝুলিয়ে রাখতে হতো। এখন মাত্র একটি ‘বাংলা কিউআর’ স্ট্যান্ড বা স্টিকার রাখলেই সব মাধ্যমের পেমেন্ট গ্রহণ করা সম্ভব।

প্রচলিত ডেবিট/ক্রেডিট কার্ডের পেমেন্ট নিতে ব্যয়বহুল পিওএস (POS) মেশিনের প্রয়োজন হয়, যার রক্ষণাবেক্ষণ খরচ আছে। বাংলা কিউআর-এ শুধু একটি কাগজের স্টিকার থাকলেই চলে, কোনো অতিরিক্ত সেটআপ খরচ নেই।

পেমেন্টের টাকা সরাসরি বিক্রেতার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ফলে দিনশেষে ক্যাশ টাকা ব্যাংকে গিয়ে জমা দেওয়ার ঝামেলা বা চুরি-ছিনতাইয়ের ঝুঁকি কমে যায়। প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে। এতে ব্যবসার আয়-ব্যয়ের হিসাব রাখা পানির মতো সহজ হয় এবং ভবিষ্যতে ব্যাংক ঋণ পাওয়ার পথ সুগম করে। চা দোকানদার, মুদি দোকানদার থেকে শুরু করে ফুটপাতের হকাররাও খুব সহজে এবং বিনা খরচে এই ক্যাশলেস নেটওয়ার্কে যুক্ত হতে পারছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১০

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১১

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

১২

দুই ছেলেকে নিয়ে দিনমজুর বাবার জীবনযুদ্ধ যেন থামে না

১৩

আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

১৪

ভোমরা স্থলবন্দর চেকপোস্টে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ২ ভারতীয় আটক

১৫

মৌলভীবাজারে পাঁচ স্থানে ভেঙে গেছে বাঁধ

১৬

সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার ২ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

১৭

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

১৮

মরক্কোর স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ফ্রান্স

১৯

জাল নোট পেলেই ৭ বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন

২০
error: Content is protected !!