বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) প্রকাশিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সেদিন বেলা ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক বলেন, সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত হওয়ার কথা ছিল।

তবে ফলাফল প্রস্তুত না হওয়ায় প্রকাশ করা যায়নি।
তবে ওই দিন নির্দেশনার আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে আপলোড করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই দিন ৯ জেলার ফল আপলোড করা হয়েছিল।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।

টেলিটকের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে:
DPE<Space>Roll লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: DPE 123456

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।

গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় বিষয়টি আদালতে গড়ায়। আদালতের নির্দেশনা ও সমঅধিকারের সাংবিধানিক নীতির আলোকে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি উপজেলা ভিত্তিক হবে।

প্রাথমিকে মোট বৃত্তি ৮২ হাজার ৫০০। ট্যালেন্ট পুলে ৩৩ হাজারের মধ্যে সরকারি বিদ্যালয়ে ২৭ হাজার ৫০০ (৮০%) ও বেসরকারি বিদ্যালয়ে ৫ হাজার ৫০০ (২০%)।

সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০ জনের মধ্যে সরকারিতে ৪১ হাজার ২৫০ (৮০%) ও বেসরকারিতে ৮ হাজার ২৫০ (২০%)।

নিয়মানুযায়ী, প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!