বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জিতল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ঘরের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স বেশ উজ্জ্বল। কিন্তু বিদেশের মাটিতে যেন নিষ্প্রভ টাইগাররা। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিশ্বমঞ্চের মতো বড় প্রতিযোগিতায় ঘরের মাঠের মতো লড়াইটা দেখা যায় না। জিম্বাবুয়ে সিরিজেও একই চিত্রের দেখা মিলেছে। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে টাইগাররা। অবশেষে তৃতীয় ম্যাচে এসেছে জয়, তাতে কেটেছে ৩৭১ দিনের অপেক্ষা।

শ্রীলঙ্কার মাটিতে ২০২৫ সালের ৫ জুলাই সবশেষ ওয়ানডে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পরবর্তী জয় পেতে টাইগারদের অপেক্ষা করতে হয়েছে প্রায় এক বছরের বেশি সময়। দিনের হিসাবে যা ৩৭১ দিন। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল মিরাজের দল। এবার জিম্বাবুয়ে সিরিজেও প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে তামিম-সৌম্যর জুটিতে বাংলাদেশের জয়ের খরা কাটলো।

হারারাতে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কাপ্তান মেহেদী মিরাজ। তবে টাইগার অধিনায়ককে হতাশ করেননি বোলাররা। মাত্র ২৭ রানে তিন উইকেট তুলে স্বাগতিকদের কড়া বার্তা দিয়েছে তাসকিন-শরিফুলরা। এরপর ছোট ছোট জুটিতে এগিয়েছে জিম্বাবুয়ে। মাধভেরে ও ইভান্সের ফিফটিতে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রানের লড়াকু সংগ্রহ তুলেছে সিকান্দার রাজার দল।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম। এক উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। দুজনই উইকেটের চারপাশে খেলেছেন নজরকাড়া শট। তাতে প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারে বিনা উইকেটে ৫৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ের বোলারদের সুযোগ না দিয়ে দুজনই ছুঁয়ে ফেলেন ফিফটি। অর্ধশতকের পরেও সামনে এগিয়েছেন সৌম্য-তামিম। দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের খুব কাছে। তাতে দেড়শ পার হয় তাদের ওপেনিং জুটি। তবে ১৫১ রানের মাথাতে সৌম্য ফিরে যান। তানাকা চিভাঙ্গার বলে বোল্ড হয়ে ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।

পরে তামিমের সাথে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। উইকেট হারালেও আগ্রাসী ছিলেন তামিম। সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন তিনি। তবে শেষ দিকে উড়িয়ে মারতে গিয়ে ৯৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শেষ দিকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয়।

তবে পাঁচে নামা নুরুল হাসান সোহানকে নিয়ে বাকি কাজ সেরেছেন শান্ত। ২৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাতে ৮৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। বিদেশের মাটিতে ৩৭১ দিন পর আসলো এই ওয়ানডে জয়। তবে প্রথম দুই ম্যাচ হেরে আগেভাগেই সিরিজ খুঁইয়েছে সফরকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!