বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার শ্রীফলকাঠিতে বারসিক আয়োজিত এই কর্মশালায় ২০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই মাঠ প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শ্রীফলকাঠি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ দেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।

শংকর ম্রং প্রশিক্ষণের এক পর্যায়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রতিবেশবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব।

সাংবাদিক ও শিক্ষক রণজিৎ বর্মন বলেন, তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। তাদেরকেই পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। জীব বৈচিত্র্য ও সুন্দরবন সুরক্ষায় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জৈব বা প্রকৃতি নির্ভর কৃষি চর্চার মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১০

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১২

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৪

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৬

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৭

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৮

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৯

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!