বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা শহর ছাত্রদলের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন এর ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে এই স্মারকলিপি পেশ করেন। এসময় দপ্তরটির সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণপ্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারে—যেখানে হাইড্রোলিক হর্নের শব্দমাত্রা প্রায়শই এ সীমা অতিক্রম করে।

স্মারকলিপিতে সাতক্ষীরা শহরসহ জেলার সকল সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা, গুরুত্বপূর্ণ মোড়, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্রচারণা পরিচালনা, সকল পরিবহন মালিক ও চালককে বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহারে বাধ্য করা ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, শব্দদূষণ আজ এক নীরব মহামারী। হাইড্রোলিক হর্নের আশঙ্কাজনক ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। আমরা চাই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি মাসুদুল আলম, সহ সভাপতি আকবর হোসেন, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদল এর সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদল সদস্য আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি নাদিম হাসান, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!