বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দৈনিক রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা–১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনার পাশাপাশি সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময়টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, জুলাই আন্দোলনের সংগঠক আল ইমরান, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন এবং শহর ছাত্রদলের সদস্য সচিব শাহীন ইসলাম।

স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।

অতিথিরা রূপালী বাংলাদেশের অগ্রযাত্রায় শুভকামনা জানানোর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিনি, বিএনপি নেত্রী নাজনীন আক্তার কেয়া, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিনি খাতুন, ধারাভাষ্যকর ফোরমের জেলা সভাপতি অলিউল রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৩

দাম বাড়ল সয়াবিন তেলের

৪

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

৫

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

৬

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

৭

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

৮

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৯

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১০

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১১

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১২

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১৩

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৪

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১৫

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১৭

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১৮

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

২০
error: Content is protected !!