বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট: ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষা শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। এই বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ এবং এর ফল প্রকাশ হবে ৩০ জুলাই ২০২৬। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট ২০২৬ এবং ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর ২০২৬।

প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। তবে কোনো প্রার্থীর পছন্দের কেন্দ্রে পরীক্ষা আয়োজন সম্ভব না হলে কমিশনের নির্ধারিত অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কমিশনের প্রধান কার্যালয় ঢাকায়। আর কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

৫০তম বিসিএস পরীক্ষার জন্য মোট এক হাজার ৭৫৫টি পদ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০ জন, স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং কৃষি ক্যাডারে ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে। সাধারণ শিক্ষাক্ষেত্রে সরকারি কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ১৩৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য ২৬টি এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে ২১টি প্রভাষকের পদ রাখা হয়েছে।

নন-ক্যাডারে নবম গ্রেডের পদ ৭১টি, দশম গ্রেডের পদ ৪২টি, ১১তম গ্রেডের পদ ২৭৮টি এবং ১২তম গ্রেডের পদ ৪টি। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হবে এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই একটি রোডম্যাপ তৈরি করেছে, যা অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হয়। এ রোডম্যাপ অনুযায়ী নভেম্বর ২০২৫ মাসে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১০

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৪

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৫

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৬

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

১৮

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির পর স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

২০
error: Content is protected !!