
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কয়রার বাগালী স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বুধহাটা যুব কিশোর সংসদ একাদশকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে তারা।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাগালী স্পোর্টিং ক্লাবের সাদ্দাম। মাঠ পরিচালকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবীর, আবু ওয়াহিদ মো. বাবলু ও মনিরুজ্জামান মনির।
মাঠে কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুস সালাম, সেক্রেটারি রবিউল ইসলাম, কোমরপুর যুব সংঘের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক খাঁ, আব্দুল মান্নান, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর, লুৎফর রহমান খাঁ, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, মাস্টার মহিদ, মাস্টার আব্দুস সালাম প্রমুখ।
মন্তব্য করুন