বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাপ-প্রভাব নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত করছে, কমিশন গঠনের দাবি প্রশাসন ক্যাডারের

ডেস্ক রিপোর্ট: বর্তমান বাস্তবতায় বিভিন্নভাবে চাপ, প্রভাব ও অনাকাঙ্ক্ষিত নির্দেশনার কারণে প্রশাসনের নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও জনবিশ্বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

এজন্য একটি স্বাধীন ‌‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এ সংগঠনটি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিএএসএ সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘পুলিশ কমিশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বাহিনীকে যা গণমুখী ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

সরকারের এই দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন স্বাগত জানায় জানিয়ে এতে বলা হয়, অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশাসনের বিভিন্ন স্তরে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তার ওপর বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাদের পেশাদারত্ব বিনষ্ট করেছে। দেশের উত্তম প্রশাসনে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রের এ প্রতিষ্ঠানটিকে অবশ্যই রাজনৈতিক প্রভাব, পক্ষপাত ও অযাচিত হস্তক্ষেপমুক্ত থাকতে হবে। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো একটি আধুনিক, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন কাঠামো গঠন এখন সময়ের দাবি।

‘বর্তমান বাস্তবতায় প্রশাসনকে তার পেশাগত স্বাধীনতা ও আইনসম্মত দায়িত্ব পালনে বিভিন্নভাবে চাপ, প্রভাব ও অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মুখোমুখি হতে হয়। এটি প্রশাসনের নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও জনবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করছে।’

‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, পুলিশ কমিশনের আদলে এটা প্রশাসনের জন্য একটি স্বাধীন আইনভিত্তিক প্রতিষ্ঠান হবে। এ কমিশন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থা ইত্যাদি নিরপেক্ষভাবে নির্ধারণ করবে। কমিশন তার পেশাদারত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের দ্বারা গঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!