বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ সাকো, পার হতে গিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে শিশুরা

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী ধুমঘাট-হেতালখালির কাঠের সাকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এই সাকো পার হয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় স্থানীয় শিশুদের।

সরজমিনে দেখা যায়, সাকোটির অর্ধেক কাঠ পঁচে ঝুরঝুরে হয়ে গেছে। কিছু স্থানে বড় বড় ফাঁক, আবার কোথাও কোথাও তক্তা নড়বড়ে হয়ে পড়েছে। এই সাকো পার হতে গিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে শিশুরা। যা আঁতকে ওঠার মতো।

তৃতীয় শ্রেণীর ছাত্র রিফাত জানায়, কাঠের সাকোতে উঠলেই দুলতে থাকে, ভয় লাগে‌।

স্কুলছাত্রী লাবনী আক্তার বলে, বৃষ্টি হলে কাঠ পিচ্ছিল হয়। তখন মনে হয় পড়ে যাবো। হাত-পা কাঁপতে থাকে।

স্থানীয়দের অভিযোগ—ধুমঘাট ও হেতালখালির প্রায় তিন হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ এই কাঠের সাকো। বহুবার জনপ্রতিনিধিদের জানালেও কেউ এটা মেরামতের উদ্যোগ নেননি। এমনকি সাকোর পাশে কোনো সতর্কবার্তাসহ সাইনবোর্ডও নেই।

এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেন (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চাগুলা উঠতে দেখলেই বুক ধড়ফড় করে। কখন যে দুর্ঘটনা ঘটবে, সব সময় সেই আশংকা।

শিক্ষকরা জানান, বর্ষাকালে ঝুঁকি আরও বেড়ে যায়। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী তখন স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। শিক্ষার পথে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে এই নড়বড়ে সেতুটি।

অভিভাবক আব্দুর রশিদ বলেন, দ্রুত মেরামত বা নতুন সাকো নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম বলেন, সাকোটি কি অবস্থায় আছে, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!