বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ নভেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁকশিয়ালী নদীর পাড়ে ডাস্টবিন স্থাপন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার ‌কালিগঞ্জে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে ‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি’ স্লোগানকে সামনে রেখে কাঁকশিয়ালী নদীর পাড়ে প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সুশীলনের ইলা দেবী মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, শিক্ষক সাংবাদিক আরিফুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল স্তরের পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।

উদ্যোগটি সফল করতে সহযোগিতা করেছে কালিগঞ্জের সকল বেসরকারি উন্নয়ন সংস্থা। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কাঁকশিয়ালী নদী সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন রাখা, স্থানীয় মানুষকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উৎসাহিত করা এবং প্লাস্টিক বর্জন ও সচেতনতা বৃদ্ধি করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!