বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ নভেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি সাত্তার, সম্পাদক আক্কাস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট জিএম আক্কাস আলী পুনরায় সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬ জন অনলাইনে ভোট প্রদান করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল পান ২০ ভোট। এছাড়া ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

এর আগে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ও সরকারি আইন কর্মকর্তা এপিপি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক রাশনা শারমিন আঁখি, সদস্য যথাক্রমে মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!