বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় পানি অধিকার বিষয়ক গণশুনানি

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 60.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পানি অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর এসিসিইএসএস প্রকল্পের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিআরডিবি হলরুমে উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পানি, স্যানিটেশন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ তুলে ধরা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সরাসরি সংলাপ প্রতিষ্ঠা এবং অংশগ্রহণকারীদের মতামত, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই শুনানির আয়োজন করা হয়।

উপজেলা বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং ডরপের কো-অর্ডিনেটর মোঃ শরিফুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইসতিয়াক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমা ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান আবু হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তুনী অধিকারী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, মা সংসদের স্পিকার তহমিনা খানম, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, স্বপ্না মন্ডল প্রমুখ।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা পানি ও স্যানিটেশন সম্পর্কিত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। তারা ইউনিয়ন পরিষদে নারীদের জন্য পৃথক প্রকল্প গ্রহণ, বেড়িবাঁধ নির্মাণ দ্রুত সম্পন্ন করা, আর্সেনিকসহ সকল ধরনের পানি পরীক্ষার ব্যবস্থা, জলবায়ু সহনশীল পানি প্রকল্প গ্রহণ, খাস পুকুর খনন কার্যক্রম বাস্তবায়ন, ওয়াশ খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০