বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Hdr; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সুলতান শাহাজান, শ্যামনগর: কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে গ্রীন কোয়ালিশন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন আয়োজিত এই মানববন্ধনে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি ডা. যোগেশ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি মোমিনুর রহমান, শরুব ইয়ুথ টিম এর ভলান্টিয়ার জেবা তাসনিয়া, কৃষক দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিকে নয়, সমগ্র প্রাণীকূলের জীবন বিষিয়ে তুলছে। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করায় সবার আগে ঝুঁকিতে পড়ছে কৃষকদের স্বাস্থ্য, নষ্ট হচ্ছে পুকুরের মাছ। মৃত্যু হচ্ছে গবাদিপশুর। কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল অনিরাপদ করে তুলছে মানুষের জীবন। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিষের সহজলভ্যতা বন্ধ করা এখন সময়ের দাবি।

বক্তারা বিকল্প ও পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং জৈব কৃষি চর্চার উপর জোর দেওয়ার আহবান জানান।

বক্তারা ক্ষতিকর কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণ, নিম্নমানের কীটনাশকের বাজারজাত বন্ধ, কৃষকদের সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিতকরণ, জৈব কৃষি চর্চার প্রশিক্ষণ এবং বিষমুক্ত খাদ্যের অধিকারের নিশ্চয়তায় সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!