বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আবাসিক হোটেল থেকে ঠাকুরগাঁওয়ের এক ব‌্যক্তির মর‌দেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহ‌রের হোটেল প্যারাডাইস থেকে ঠাকুরগাঁও জেলার সুমন কুমার (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন ঠাকুগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সুমন হোটেলের একটি কক্ষে উঠেন। পরের দিন তাকে কেউ দেখতে পাননি। শনিবার রাত ৮টার দিকে হোটেলের কর্মীরা ভাড়া নেওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন কানে ফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে মারা গেছেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু ধরা হলেও, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং মৃতদেহের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, এখনো পর্যন্ত মৃত্যুর ক্ষেত্রে কোনো সন্দেহের বিষয় পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল তথ্য আমরা যাচাই করছি। ঘটনার আইনগত প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!