

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে ভালুকা চাঁদপুর যুব সংঘ।
রোববার (৭ ডিসেম্বর) বিকালে ট্রাইব্রেকারে ২-৩ গোলে কুখরালি ৬নং যুব সংঘকে পরাজিত করে ফাইনালে ওঠে তারা।
কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। বিশেষ অতিথি ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, ক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক খান, তাকদীর আহসান রুবেল, যুবদল নেতা খুরশিদ আলম ও মিলন হোসন, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মো: আনায়ারুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, আবু অহিদ বাবলু মাস্টার, গোলাম মোস্তফা বাবু, ইলিয়াস হোসেন বাবু, মোহাম্মদ আলী, সুরত আলী, মহিদ সরদার, মো: আজিজুল ইসলাম, মো: জাহঙ্গীর কবির, আ. আব্দুল মান্নান প্রমুখ।
আগামী ২০ ডিসেম্বর শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবীর, শাম্মু চৌধুরী ও আজাদ কানন।

মন্তব্য করুন