বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ ডিসেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। এই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এই উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০ ডিসেম্বর তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার রেকর্ড করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এজন্য সিইসির ভাষণ রেকর্ড করা হবে ১০ ডিসেম্বর।

সোমবার নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তফসিল বিষয়ে সিইসির ভাষণের রেকর্ড প্রসঙ্গে সচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটা ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বিটিভি ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।’

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সরাসরি বিটিভি ও বেতারে তফসিল প্রচার করেন। তবে এবার তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবে ইসি।

নির্বাচনের কিছু প্রস্তুতি নিতে হয় তফসিলের আগে। আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পর। তফসিল ঘোষণার আগে যেসব প্রস্তুতি দরকার, সেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি।

সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এটি এক ধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705