বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ ডিসেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে কালিগঞ্জ-আশাশুনিকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করবো: কাজী আলাউদ্দিন

কালিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দেয়া ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে
অনুষ্ঠিত উঠান বৈঠকে অশোক কুমার ঘোষের সভাপতিত্ব ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এবং ধানেরশীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন।

এসময় তিনি বলেন, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ডা. এ.এফ. এম. রুহুল হককে ৪২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে কালিগঞ্জ দেবহাটার ১৭টি ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলাম। সনাতনীরা মানে নৌকা নয়, তারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে দেখিয়ে দিবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, প্রতিটি গ্রামে সুপেয় পানির সু-ব্যবস্থা এবং কালিগঞ্জ আশাশুনিকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত এলাকায় পরিণত করা হবে। হিন্দু–মুসলিম সব ভাই বোনদের কাছে অনুরোধ, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, মথুরেপুর ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মথুরেশপুর বিএনপির সেক্রেটারি সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!