
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ১৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সাধন দাশ দাবি করেছেন।
বুধবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের মোকসুদপুর গ্রামের সাধান দাশের বাড়িতে এই চুরির ঘটে।
সাধন দাশের লিখিত অভিযোগ থেকে জানাযায়, বুধবার রাতের খাবার খাওয়ার সাথে সাথে তাদের ঘুম চলে আসলে যে যার রুমে চলে যান। তাদের ঘুমের ভিতরে চোরেরা কখন গেটের তালা কেটে ঘরে ঢোকে তা তারা টের পাননি। চোরেরা ঘরে ঘুমান্ত স্ত্রী কন্যার গায়ে থাকা সোনার গহনা ও আলমারিতে রাখা গহনা ও নগদ টাকাসহ বারান্দায় রাখা মোটর সাইকেলও নিয়ে যায়।
রাত ২টার দিকে যখন তার ঘুম ভাঙে তখন তিনি অসাড় অবস্থায় চোখ মেলে দেখেন বারান্দা রাখা মোটরসাইকেলটি নেই, গেটের তালাটি নিচে পড়ে আছে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন। তখনো তার স্ত্রী কন্যা ও শ্বশুর অচেতন অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ঘরের ভিতরের স্ত্রী, কন্যার গলার চেইন, হাতের বালা, আংটি, কানের দুল নেই বলে জানালে তার ঘরের আলমিরা খুলে দেখেন তার ভিতরে রাখা গহনা ও নগদ টাকা নেই। পরে এলাকাবাসী এসে খবর দেয় যে মোটরসাইকেল টি রাস্তার ধারে পাওয়া গেছে।
সাদান দাশ বলেন, ৭ ভরি সোনার গহনাসহ নগদ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি করেছে চোরেরা।
পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ মোঃ লুৎফুল কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন