বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সনাতন সম্প্রদায়কে সব সুরক্ষা দেব: কাজী আলাউদ্দিন

 

ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন সুরক্ষিত থাকে তেমনি বিএনপি নির্বাচিত হলে সনাতন সম্প্রদায়কে সব সুরক্ষা দেয়া হবে। তাই জামায়াতের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি সদর ইউনিয়নের নাটানা গ্রামের বারুনী মন্দিরের মাঠে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পূর্বে এমপি হয়ে আমি কালিগঞ্জ উপজেলার প্রতিটি অলিগলি কার্পেটিং রাস্তা করে দিয়েছি। কালীগঞ্জে কাজী আলাউদ্দীন হাইস্কুল, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, কাকশিয়ালি ব্রিজ, কালভার্টসহ অসংখ্য উন্নয়ন করেছি। পাশাপাশি আমি দুর্নীতিমুক্ত, সৎ, ন্যায়পরায়ণ ছিলাম বলে প্রশাসন আমাকে জমের মতো ভয় পেত। আবারও সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি উপজেলার মতো পশ্চাৎ উপজেলা ও কালিগঞ্জ উপজেলার উন্নয়ন করার সুযোগ দিন। কথা দিচ্ছি আশাশুনি উপজেলায় একটি ইকোনমিক জোন উপহার দেওয়া হবে।

উঠান বৈঠকে বারুনী মন্দিরের সভাপতি মৃন্ময় মল্লিকের সভাপতিত্বে ও সহ সভাপতি বিশ্বজিৎ মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, পুজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, তপতী মল্লিক, স্বপন বাছাড় প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!