

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডাকবাংলা মোড়স্থ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসসহ সর্বস্তরের মানুষ।
পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান এর সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়ত ইসলামের আমীর আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য করুন