বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দিলে গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্ট: ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দিলে জরিমানাসহ তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘কোনো ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

তিনি এ ক্ষেত্রে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।

এ সময় তিনি হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে বলেন, বিষয়টি কঠোরভাবে তদারকি করতে হবে।

জেলা প্রশাসক যোগ করেন, ‘আমরা আগের জায়গায়, অর্থাৎ বিশৃঙ্খলা বা অস্থিরতার দিকে ফিরে যেতে চাই না।’

ডিসি নাজমুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধর্মীয় সভা বা ওয়াজ মাহফিলকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়।

তিনি আরও বলেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা বা উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগও কাউকে দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলাপ্রশাসক জানান, গত এক সপ্তাহে তিনি অন্তত ছয় থেকে সাতটি অভিযোগ পেয়েছেন ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে। হাজীগঞ্জে এসেও তিনি একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

তিনি বলেছেন, ‘নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে কারণেই আমি এ ধরনের বক্তব্যের বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!