বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোমরপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে বাগালি আগমনী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে দুই লক্ষ টাকার ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে বাগালি আগমনী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে টুর্নামেন্টের ফাইনালে ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে ৩-০ গোলে পরাজিত করে তারা।

টুর্নামেন্টের দ্রুততম খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাগালি আগমনী স্পোর্টিং ক্লাবের হাবিবুল্লাহ, সেরা খেলোয়াড় মনোনিত হন ভালুকা চাঁদপুর সবুজ সংঘের হাসানুর গাজী, সেরা মিডফিল্ডার রাসেল, ভদ্র খেলোয়াড় মেহেদী, সেরা ডিফেন্ডার শাজাহান, ম্যান অফ দ্য ম্যাচ শাকিল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোমরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (দেবহাটা এবং সাতক্ষীরা সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, কোমরপুর যুব সংঘের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক খান, সাতক্ষীরা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকদীর আহসান রুবেল, সমাজসেবক মো.মফিজুল ইসলাম ফাহিম, ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেন মন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, গোলাম মোস্তফা বাবু, শাজাহান কবির, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. ইলিয়াস হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি সরদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন আশরাফ আলী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!